বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে প্রশংসিত কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ৮ টি ইউনিয়নের ২৬ টি কমিউনিটি ক্লিনিকে সরকারি ছুটির দিন ব্যতিত সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি স্বাস্থ্য শিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা । দেওয়া হয় সদ্য বিবাহিত এবং অন্তঃসত্ত্বা মহিলাদের নিবন্ধীকরণ- সম্ভাব্য প্রসব তারিখ নিরূপণ ও সংরক্ষণ। উপজেলার প্রতিটি ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন বিভিন্ন রোগী এখান থেকে সেবা নিয়ে থাকে। রোগীর অবস্থা অনুযায়ী ওষুধ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বাড়ির কাছে বিনামূল্যে ওষুধ এবং সেবা পাওয়ার কারণে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামাঞ্চলের জনসাধারণের কাছে  জনপ্রিয়তা পেয়েছে।
কথা হয় উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা তাসলিমা খাতুন (৩৪) এর সাথে। তিনি বলেন, এই ক্লিনিকের জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আর চিকিৎসার জন্য দুরে যেতে হয়না।
উপজেলার দেওয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা দেওয়া সি.এইচ.সি.পি শিউলি রানী রায় বলেন, আমি প্রতিদিন গড়ে ৪০/৫০ জনকে চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং নিয়মিত চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেস্টা করি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ.ও ডা: ওহিদুজ্জামান বলেন, ক্লিনিকগুলোতে সেবার মান যথেষ্ট ভালো, কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে নিয়মিত প্রসুতী মায়ের স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করানো হচ্ছে, ক্লিনিক গুলোতে যেন সেবার মান অব্যাহত থাকে সে দিকে নজর রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর