বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ

যশোরের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুটখালী মসজিদ বাড়ি পোস্ট পাঁকা রাস্তার নামক স্থান থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে। যার মুল্য এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি টাকা।

২১ বিজিবি অধিনায়ক লেফটেন কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা  রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় আক্তারুল নামে এক স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর