ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ওপ্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ লাগসই প্রযুক্তির প্রকল্পের আওতায় উপজেলায় ঘাসচাষীদের মাঝে অনুদান উপকরন বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হারুন আর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল,সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপকার ভোগী খামারি। উল্লেখ্য ১৩ ইউনিয়নের ২৬ জন ঘাস চাষীদের মাঝে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।