বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

গোপালপুরে দুই চাউল মিলকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:২০ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে চাউলের মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করে চাউল প্যাকেট করায়, পৌর শহরের ডুবাইল এলাকার দুই  প্রতিষ্ঠানকে মোট ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, রবিবার (১৯ নভেম্বর) বিকালে ডুবাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুল হাসান। এসময় একতা এগ্রো ফুড প্রোডাক্টস লি:কে ৫ হাজার এবং কাবা এগ্রো ফুড লি:কে ১০হাজার টাকা অর্থদণ্ড দেয়াসহ, ভবিষ্যতে এধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আবুল বাশার ও পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, আইন অনুযায়ী ১৯পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে আইন অমান্যকারীকে শাস্তি হিসেবে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর