বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

গোপালপুরে রেললাইন পাহারা দিচ্ছে আনসার সদস্যরা 

মো. নূর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে অবরোধে নাশকতা ঠেকাতে রেললাইন পাহারা দিচ্ছে আনসার ভিডিপি সদস্যরা। উপজেলার ৫টি রেলগেইটসহ একটি রেলস্টেশন ২৯জন আনসার সদস্য ২শিফটে ২৪ঘন্টা পাহারায় নিযুক্ত রয়েছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হেমনগর রেলস্টেশন ছাড়াও বেড়া ডাকুরী, মোহাইল, গরিল্লা বিল, ভোলারপাড়া ও খামারপাড়া রেলক্রসিং এলাকায় দিনের শিফটে ২জন ও রাতের শিফটে ৩জন পাহারায় রয়েছেন। রেললাইনে দুর্বত্তদের আক্রমন ঠেকাতে এবং যেকোন দুর্ঘটনা প্রতিরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু লক্ষ্য করা গেলে দ্রুত পুলিশ, উপজেলা প্রশাসন ও ৯৯৯ এ ফোন করে অবগত করার নির্দেশনা দেয়া হয়েছে।
আনসার সদস্য মো. সেলিম জানান, আমরা আনসারের ট্রেনিং করেছি ও সার্টিফিকেট আছে। তাই এখানে নিয়োগ দেয়া হয়েছে। ট্রেনিং ছাড়া কাউকে এখন নিয়োগ দেয়া হয় না।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইয়াকুব আলী  বলেন, সরকারী নির্দেশনায় হরতাল ও অবরোধ চলাকালে এই ডিউটি চলমান আছে। নিয়মিত আনসার সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করাসহ সরেজমিনে তাদের মনিটরিং করা হচ্ছে। গোপালপুর অংশে আমাদের মোট ২৯জন সদস্য নিয়োজিত আছে।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, রেলস্টেশনসহ রেলক্রসিংয়ে দুই শিফটে আনসার সদস্যরা ডিউটি করছে, আমাদের পুলিশ অফিসার তাদের নিয়মিত মনিটরিং করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর