বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যাল শিক্ষক-কর্মচারীদের সরকারি যোগদান পত্র প্রদান

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারীদের হাতে আনুষ্ঠানিক সরকারি যোগদান পত্র তুলে দেওয়া হয়েছে। গতকাল রোবরার (১৯ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া কলেজ চত্বরে এ যোগদান পত্র বিতরণ করা হয়। যোগদান পত্র বিতরণ করেন, কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্আর আহমেদ, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গনি সরদার, আলহাজ¦ সফিয়ার রহমান সরদার, সাবেক শিক্ষক এলাহি বক্স, ইসরাইল হোসেন, রবিউল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।এ সময় কলেজের অধ্যক্ষ বলেন, সকল শিক্ষক সঠিক ভাবে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক ও কর্মচারীদের জন্য এ যোগদান পত্র হস্তান্তর করলে বুধবার রবিউল হাসান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে মন্ত্রণালয়ে যোগদান করে এর পর বৃহস্পতিবার সকল শিক্ষক ও কর্মচারীর যোগদান পত্র মন্ত্রণালয় থেকে গ্রহন করেন। রোববার কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে তা শিক্ষক ও কর্মচারীরদের মধ্যে বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর