বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

শত্রুতার জের ধরে বলি হলো ৫’শ কলাগাছ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এক কৃষকের কয়েক বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ নভেম্বর)  বিকালে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ভুক্তভোগী  কৃষক ক্ষেতে গিয়ে কলার গাছগুলো কাটা দেখতে পান। এতে ঐ কৃষকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।  ভুক্তভোগী ঐ কৃষক আব্দুর রহমান পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আরকান্দি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।‌
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান বলেন, শুক্রবার বিকালে এমন ঘটনার খবর পেয়ে শনিবার সকালে তারা ক্ষেত দেখতে জমিতে যান। এ সময় কলার গাছগুলো কাটা দেখতে পান। কলার গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে। বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু এখন সে সবকিছু হারালেন। তিনি আরও বলেন, পাঁচ ছয় মাস আগে পার্শ্ববর্তী লালপুর উপজেলা দুয়ারিয়া ইউনিয়নের মাঝ গ্রামের আলাউদ্দিন আল আজাদ এর ছেলে আবুল কালাম আজাদের থেকে দেড় বিঘা জমি কট নিয়ে কলার আবাদ করি আমি। গত পাঁচ ছয় মাসে কেউ কখনো সে জমির মালিকানা দাবি করেননি। অথচ এখন ওই আবাদি জমি মালিকানা দাবি করে দিনে দুপুরে ফলন্ত ৫’শ কলা গাছ কেটে ফেলেন ওই এলাকার হারেজ উদ্দীনের ছেলে শফিউল আলম (৪৫) ও আবুল হোসেনের ছেলে রাজু (৩৫) নেতৃত্বে একদল যুবক। এ ঘটনায় শনিবার সন্ধ্যায়  ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমানের ছেলে আছাদ মোল্লা বাদী হয়ে  লালপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর