বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

৩৬ ঘন্টা বিদ্যুৎ বিহীন ঝালকাঠি, জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ

ঝালকাঠিতে ৩৬ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিস্ট হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকার ফলে পানিও ছিল না শহরের বাসা বাড়িতে। ফলে রান্না বান্না ও পানীয় জলের সংকটে পড়ে ঝালকাঠিবাসী। বিদ্যুৎ না থাকায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এসএসসি  ভোকেশনাল ৯ম শ্রেণির ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরীক্ষায় অংশ গ্রহন করতে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ে। জনমানব শূন্য হয়ে পড়ে ঝালকাঠি শহর।

ঝালকাঠি শহরের চাঁদকাঠির বাসিন্দা এনায়েত হোসেন বলেন, বিদ্যুত না থাকায় অন্ধকারে জীবনযাপন করছি। বাসায় পানির অভাবে রান্নাও বন্ধ রয়েছে। ঝালকাঠির শতদশকাঠির গ্রামের কবিতা সিকদার জানান, দুর্বিসহ একটি রাত ও দিন কাটিয়েছি। বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। মোবাইলে চার্জ না থাকায় কারো সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় নাই। শুক্র ও শনিবার কারিগরি বোর্ডে পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরাও বিপাকে পড়ে।

এ ব্যাপারে ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, “ঝালকাঠি শহরে এবং কালিজিরা পয়েন্টে বরিশাল ঝালকাঠি সড়কে বড় বড় গাছ পড়ে বিদ্যুৎতের তার ছিড়ে যায় এবং বিদ্যুৎতের খুটি হেলে পড়ে। বরিশাল ও ঝালকাঠির ফায়ার সার্ভিস এর সহযোগীতায় গাছ সরানো হয়েছে। অনেকগুলি গাছ সরাতে সময় লেগেছে, সেজন্য বিদ্যুৎ সরবরাহ করতে দেরী হয়।”

ঝালকাঠির সচেতন মহল মনে করেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে সবসময়ই ঝালকাঠিতে এরকম অবস্থা সৃষ্টি হয়। সামান্য বৃস্টি বা বাতাস হলে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর