বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

শেখ হাসিনা’র উন্নয়ন কার্য তুলে ধরতে ব্যারিস্টার রাকিবের উদ্যোগে নাগরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্য তুলে ধরতে নাগরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ‘ব্যারিস্টার বাড়ি’তে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি।
টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য এড. মো. রাজিউল ইসলাম লেবু’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাজাহান সিরাজ পান্না, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান (শুভ), মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর