বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে ফেসবুকে পোস্ট শেয়ারকে কেন্দ্র করে হামলায় আহত যুবকের থানায় অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুক স্টাটাস শেয়ার করায় তোহিদুর রহমান(৩৫), নামের এক যুবককে এলোপাথাড়ি মারধর করে আহত করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম(২৮) নামের ব্যক্তি। এবিষয়ে ভুক্তভোগী ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর চিহ্নিত মাদক ব্যবসায়ীর নামে ফেসবুকে একটি স্টাটাস ভুক্তভোগীর নজরে আসলে সেই স্টাটাস নিজের ফেসবুক আইডিতে শেয়ার করার কারণে মাদক ব্যবসায়ী জসিম ভুক্তভোগী তোহিদুরের উপর ক্ষীপ্ত হয়ে গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভুক্তভোগীকে স্থানীয় একটি দোকানের সামনে পেয়ে এলোপাথাড়ি মারধর করে আহত করে। তোহিদুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ভুক্তভোগী উপজেলার বাঘুটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও মাদক ব্যবসায়ী জসিম একই এলাকার চাঁন মিয়ার ছেলে। এবিষয়ে চাঁন মিয়ার ছেলে জসিম জানায়, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরং তোহিদুর পার্শবর্তী গ্রাম শংকরপাশা থেকে দুই যুবককে এনে গাঁজা সেবন করে, তাই তাকে মেরেছি।
এবিষয়ে বাঘুটিয়া ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু জানান, জসিমের বিরুদ্ধে ফেসবুক স্টাটাসকে কেন্দ্র করে তোহিদুরকে মারধর করেছে, এই ঘটনা সঠিক। এখন মাদক বিক্রি সেবন ওই এলাকায় সন্ধ্যা হলে হয়, কিন্তু কারা মাদক ব্যবসা করে তা বলা মুশকিল।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর