বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ভারত থেকে স্বর্ণপদক প্রাপ্ত নাদিয়া সুলতানা শিমুকে মোগলাবজার সমিতির সংবর্ধনা

কিবরিয়া আহমেদ (মৌলভীবাজার) সিলেটঃ
আপডেট সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করায় নিজ এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন নাদিয়া সুলতানা শিমু। গত ১৫ নভেম্বর বুধবার সিলেটের উপশহরস্থ গার্ডেন ইন হোটেলে মোগলাবাজার সমিতি সিলেট’র উদ্যোগে সমিতির সদস্য রাহাদুজ্জামান রাহাদ এর মেয়ে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২০২৩ এ ইংরেজী সাহিত্য বিচারক নাদিয়া সুলতানা শিমু আন্তর্জাতিক স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা পুরুস্কার  লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া’র সভাপতিত্বে সেক্রেটারী আব্দুল মোমিন এর পরিচালনায় ও শিক্ষা ও ক্রিড়া সম্পাদক আরিফ উদ্দিন রায়হানের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া  সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনামুল কবীর সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেইন পাপ্পু প্রচার সম্পাদক আব্দুল মোনায়েম নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ মামূনুর রশীদ সমিতির সদস্য ও সংবর্ধিত অতিথির পিতা রাহাদুজ্জামান রাহাদ সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক ভূইয়া দক্ষিন সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্থবায়ন সংস্থার সিলেট জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ সেক্রেটারী রুহুল আমিন নজরুল, লতিফা শফি চৌধুরী, মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডি’র  সদস্য মইনুল ইসলাম মঞ্জুর রাজনীতীবিদ আব্দুল জব্বার সিলেট চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মহাসচিব শহিদুল ইসলাম বিশিষ্ঠ মুরুব্বী মোঃ ফরিদ আহমদ এবং সংবর্ধিত অতিথি নাদিয়া সুলতানা শিমু সহ সমিতি’র সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন- এ অর্জন শুধু মোগলাবাজার-সিলেটের নয় বরং সারা বাংলাদেশের।  আমরা নাদিয়া’র উত্তরোত্তর কল্যাণ কামনা করি।
নাদিয়া’র বাবা জানান- মূলত এই অর্জনের পিছনে মানুষের দোয়া এবং আমার ছেলের উৎসাহ ছিল বিধায় আমার মেয়ে আজ এ পর্যন্ত এসেছে।
অনুষ্টানে হযরত শাহ পরান (রহ:) মাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মাও: মোহাম্মদ হারূনুর রশীদ এর দোয়ার মাধ্যমে এবং সংবর্ধিত অথিতি কে সম্মাননা ক্রেস্ট দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
উল্লেখ্য বিগত ৫ই নভেম্বর অনুষ্ঠিত ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল লাম, স্মৃতি ভবনে বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ আয়োজিত ২দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৩ গুণীজন ও কবি সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সম্মেলনে এপার ওপার বাংলাসহ ৫টি দেশের বিশিষ্ট কবি, সহিত্যিক, সাংবাদিকসহ প্রায় ২ হাজারেরও বেশি গুণীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের রাহাদ উজ্জামান রাহাদ ও নাজমিন বেগমের কন্যা নাদিয়া সুলতানা শিমুকে সাহিত্যে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর