বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ধান কেটে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ

ধান কেটে ভূমি দখলের অভিযোগে রুহিয়া থানা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের মৃত আব্দুস সামাদ এর পুত্র ভূক্তভোগী আলাল হোসেন। লিখিত বক্তব্যে আলাল হোসেন জানান, তিনি ইতিপূর্বে ক্রয় সূত্রে ০৩ (তিন) টি দলিল মূলে বাকডোকরা ও গোবিন্দপুর মৌজায় ৬ জনের নিকট হতে ৫.০৭ শতক জমির মালিক হন। এবং দীর্ঘদিন ধরে তিনি ভোগ দখল করে আসছেন। এমতাবস্তায় পঞ্চগড় বার কাউন্সিলের সদস্য আটোয়ারী ছোটদাপ এলাকার স্থায়ী বাসিন্দা এডভোকেট আনিছুর হক দ্বিতীয় কবলা সূত্রে উক্ত জমির সাড়ে তিন একর মালিকানা দাবি করে দখল নেওয়ার চেষ্টা চালালে আমি নিরুপায় হয়ে পঞ্চগড় জর্জ কোর্টে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ বিচারক উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি করে উক্ত জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা দিলেও ঘটনার দিন অথাৎ ১৫ নভেম্বর বুধবার বেলা ১ টার সময় এডভোকেট আনিছুরগং আনুমানিক ২০০ জন ভারাটিয়া মাস্তান নিয়ে এসে আমার রোপনকৃত ১ একর ৫৪ শতক জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় আমি ও আমার পরিবার বাধা দিলে আমার পরিবারের লোকজনকে হতাহত করে। এরপর আমি নিরুপায় হয়ে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে আসলে আনিছুর তার দলবল নিয়ে কৌশলে সটকে পরেন। বর্তমানে আমার পরিবারের লোকজন ঠাকুরগাঁও সদর আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এখন আপনাদের মাধ্যমে ভূমি দস্যু এডভোকেট আনিছুর এর বিচার দাবী করছি। এ ব্যপারে এডভোকেট আনিছুর হক মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমি ক্রয় সূত্রে সাড়ে তিন একর জমির মালিক। আমার জমিতে আমি ধান লাগিয়েছি তাই ধান পেকে যাওয়ায় আমি আমার লোকজন দিয়ে কেটে এনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর