বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সিলেটের রাজপথে হঠাৎ উত্তেজনা, পাল্টাপাল্টি মিছিল, গ্রেফতার-৩

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ

পঞ্চম দফা অবরোধের প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত সিলেটের রাজনৈতিক মাঠ শান্ত থাকলেও সন্ধ্যার পর হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। হয়েছে পাল্টাপাল্টি মিছিল।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট মহানগরের জিন্দাবাজার পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারুতখানা পয়েন্ট থেকে মহানগর বিএনপির এক নেতার নেতৃত্বে একটি মশাল মিছিল আসলে এ উত্তেজনা ছড়ায়।
মশাল মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছেড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিছিল থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ গনমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এসময় তিনিজনকে আটক করা হয়।
এদিকে এঘটনার কিছুক্ষণ পরই সিলেটের জিন্দাবাজার এলাকায় মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর