বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান রানার মতবিনিময় সভা এবং প্রার্থিতা ঘোষণা

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলার একটি গুরুত্বপূর্ন সংসদীয় আসন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল উপজেলা থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন চান সাবেক ছাত্রলীগ নেতা এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকলীগ নেতা, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান খান রানা। মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান রানা নান্দাইলের একটি সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা মরহুম ইঞ্জিনিয়ার আবদুল আজিজ খান আওয়ামীলীগের একজন সমর্থক ও কর্মী ছিলেন। মাতা মরহুম শামসুন্নাহার আজিজ একজন প্রধান শিক্ষক ছিলেন।প্রার্থীর শ্বশুড় মরণোত্তর একুশে প্রথম প্রাপ্ত ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননেতা শামসুল হক বৃহত্তর ময়মনসিংহের একজন কৃতি রাজনীবিদ, এবং ময়মনসিংহের ফুলপুর আসন থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। পরিবারের অন্যান্য সদস্য জন্মসূত্র থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি- নর্থ সাউথ ইউনির্ভাসিটি এলনাই এসোসিয়েশন।আজীবন সদস্য নান্দাইল প্রেসকাব।উপদেষ্ঠা ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতি। সহ-সভাপতি প্লামটন-গ্লেনডেনিং ক্রিকেট কাব, অস্ট্রেলিয়া।সহকারী সহ-সভাপতি, লায়ন্স ক্লাব অস্ট্রেলিয়া। একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও অস্ট্রেলিয়া ও বাংলাদেশে মোস্তাফিজুর রহমান খান রানা ফাউন্ডেশন (প্রস্তাবিত) প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন।
উচ্চশিক্ষিত মোস্তাফিজুর রহমান খান রানা, শিক্ষাজীবন শুরু করেন ময়মনসিংহের পিটিআই স্কুল থেকে, পরবর্তীতে জিলা স্কুল নবম শ্রেণীতে পড়ার সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করে নির্যাতিত হয়েছেন। পরবর্তীতে মুকুল নিকেতন স্কুল থেকে এসএসসি পাশ করার পর আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে এম, পি, এ করার পর অস্ট্রেলিয়াতে পরিবার সহ স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। মেধাবী মোস্তাফিজুর রহমান খান রানা,শিক্ষা জীবনের প্রতি ক্ষেত্রেই প্রথম বিভাগ নিয়ে পাশ করেন। বর্তমানে তিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাল্টিন্যাশনাল শিপিং কোম্পানি অস্ট্রেলিয়াতে উচ্চ পদে কর্মরত আছেন। একই সঙ্গে উনি শিপিং এবং সাপ্লাই চেনের উপর পিএইচডি ক্যান্ডিডেট। অবসরে তিনি গান শুনতে, গান গাইতে এবং খেলাধুলা করতে পছন্দ করেন।
এদিকে এক সাক্ষাৎকারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইলের নৌকার মনোনয়ন প্রত্যাশী অস্ট্রেলিয়া প্রবাসী মোস্তাফিজুর রহমান খান রানা এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল।আর আওয়ামীলীগ সরকার ক্ষমতা এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় নান্দাইলেও ব্যাপক উন্নয়ন হয়েছে।তবে দেশ-বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নান্দাইল উপজেলাবাসীর জন্য আরও ভাল কিছু করতে চাই। সুযোগ পেলে নান্দাইলবাসীর জন্য একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রবর্তনের মাধ্যমে এলাকাবাসীর আর্থিক সামাজিক এবং শিক্ষার উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ।
বিশেষ করে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে
আমি নান্দাইলবসাকে সাথে নিয়ে, শুধু নান্দাইল বাসি নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য কিছু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে কিছুটা  বেকারত্ব কমাতে পারব বলে আমার বিশ্বাস।
এ ব্যাপারে আমার একটি সুদুর পরিকল্পনা আছে এবং আমার বিশ্বাস,আমাকে যদি সার্বিক সহযোগিতা দেয়া হয়, তাহলে আমার বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে, আমি ১০০% নিশ্চিত যে, কিছুটা হলেও বাংলাদেশের বেকারত্ব দূর করতে পারব, ইনশাল্লাহ। এই ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে এবং করছি।
উল্লেখ্য যে, ইতিমধ্যে রানা নান্দাইল উপজেলায় ব্যাপক পরিচিতি রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস, ঈদ, নববর্ষে ব্যাপক পোস্টারিং, বিল বোর্ড স্থাপনসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নান্দাইলে আলোচনায় রয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনে তিনি একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। তিনি আশা করেন পারিবারিক ঐতিহ্য, আওয়ামীলীগের জন্য নিবেদিত ব্যক্তি তাঁকে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দিবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অংশীদার হতে, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিতে চান।তিনি নান্দাইল বাসীর সার্বিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর