বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর

মোঃ নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে রাতের অন্ধকারে চোরচক্র নয় মাসের একটি গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গরুর মালিক কাগুজীআটা গ্রামের আলা মিয়ার ছেলে মো. মামুন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যা রাতে গোয়ালে তার গর্ভবতী গাভীটি বেঁধে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যায়। পরদিন সকালে গোয়ালে গরু দেখতে না পেয়ে তিনি ডাক চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন গাভীটিকে এদিক সেদিক খুঁজতে শুরু করেন। ঘন্টাখানেক পর বাড়ির সামনের থাকা চকে রক্তাক্ত মৃত বাছুর দেখতে পান। এসময় গাভীটির মালিক ও তার পরিবারের সদস্যরা মাথা, চামরা ও রশি দেখে সনাক্ত করেন এটিই তাদের গর্ভবতী গরু। এসময় সেখানে চোরচক্রের ব্যবহীত একটি জ্যাকেট পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, চোরচক্র গর্ভবতী গাভীটি রাতে বাড়ি থেকে নিয়ে চকের মধ্যে জবাই করে বিক্রির জন্য গোস্ত নিয়ে গেছে। গাভীটির বর্তমান বাজার মুল্য প্রায় এক থেকে দেড় লাখ টাকা হবে।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, তাকে এখনো কেউ এবিষয়ে অবহিত করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর