বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা সহ ১০ টি সভা সোমবার ( ১৩ নভেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, বণিক সমিতির সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপজেলায় সম্প্রতি মটরসাইকেল চুরি, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি সহ অন্যান্য চুরির প্রকোপ বৃদ্ধি, মাদক, চোরাকারবারী, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। পরে পর্যায়ক্রমে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সড়ক নিরাপত্তা কমিটির সভা, ভিক্ষুক পুনর্বসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সভা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সামাজিক-সম্প্রীতি কমিটির সভা, বাল্য বিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা, এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর