বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সাতক্ষীরায় স্মার্ট ভূমি সেবা প্রদানের শির্ষে কালিগঞ্জের ভাড়াশিমলা ভূমি অফিস

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ

ভূমি সেবা ডিজিটাল  বদলে যাচ্ছে দিনকাল,  এই প্রতিপাদ্যের বাস্তব মূখি কার্যক্রম দেখা যাচ্ছে সাতক্ষীরা জেলার ভূমি সংক্রান্ত অফিস সমুহে। মাননীয় প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হিসাবে বর্তমানে ভূমি অফিস থেকে ভূমি সেবাগ্রহীতাদের ডিজিটাল পদ্ধতিতে সেবা দিয়ে যাচ্ছেন ইউনিয়ন ভিত্তিক সহকারী ভূমি অফিস। সাতক্ষীরার সাতটি উপজেলার ইউনিয়ন ভিত্তিক সহকারী ভূমি অফিসার কতৃক সেবাপ্রাপ্তিদের হয়রানি মুক্ত সেবা প্রদানের মাধ্যমে, সাফল্য হিসেবে অর্জন করছেন, স্মার্ট ভূমি অফিস। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সেরা স্মার্ট ভূমি অফিস হিসেবে ঘোষণা করা হয়েছে ভাড়াশিমলা ভূমি অফিসকে। ভূমি সেবাগ্রহীতাদের সেবা প্রদান ও স্মার্ট ভূমি অফিস হিসেবে ঘোষণা হওয়ার বিষয়ে ভাড়াশিমলা স্মার্ট ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (অঃ দাঃ) শর্মিষ্ঠা সরকার বলেন, সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত নাগরিক বান্ধব স্মার্ট ভূমিসেবা প্রদান করার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে আমাদের ডিজিটাল ভূমিসেবা। জেলার ৭টি উপজেলার সকল ভূমি অফিসে ডিজিটাল ভূমিসেবা ও তথ্য বুথ স্থাপন করেছেন ভূমি মন্ত্রাণলয়। পাশাপাশি স্মার্ট ভূমিসেবা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিষ্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে আমাদের ভূমি অফিসগুলো থেকে। সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির পিতা সর্বপ্রথম ভূমি সংস্কার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে ২৮টি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করে জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা গ্রহণ করেছেন।ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল হিসাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল ব্যবস্থাপনা, ই-পর্চা, ই-নকশা গ্রহণ সহ বিভিন্ন ভূমিসেবা এখন ঘরে বসে পাওয়া যায়। এছাড়া ডাক সেবার মাধ্যমেও ভূমিসেবা দেওয়া হয়। বর্তমানে ২৫ দিনে নামজারি নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং অনলাইনে ডিসিআর প্রদান করে থাকি । বর্তমানে এই ভূমি অফিসে গত ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব শতভাগ আদায় হয়েছিলো এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরে অত্র অফিসের লক্ষ্যমাত্রা প্রায় ৩৮ লক্ষ। ইতিমধ্যে প্রায় ২৭ ভাগ আদায় সম্পন্ন হয়েছে।  বাকীটাও সময়ের মধ্যে হয়ে যাবে। এছাড়া এখানে সকল ভূমি অফিসগুলোকে ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। হয়রানি মুক্ত ভূমিসেবা গ্রহণে অনলাইনে শুনানি গ্রহণ সহ অফিসের বাহিরে গণশুনানি করেও সেবা প্রদান করা হয়।স্মার্ট ভূমিসেবা প্রদানের লক্ষ্যে, স্মার্ট নামজারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর, রেজিষ্ট্রেশন মিউটেশনের আত্মঃসংযোগ, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি নকশাসহ অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন ভূমি মন্ত্রণালয়। স্মার্ট ভূমি সেবা গ্রহীতারা তাদের প্রাপ্য সেবা যাতে নির্ভিন্নে পেতে পারে তার সকল ব্যবস্হা আমরা করেছি। আমার অফিস উপজেলার সেরা ভূমি অফিস হিসেবে স্মার্ট ভূমি অফিস ঘোষণা করা হয়েছে। নিজেকে স্বচ্ছতা জবাবদিহিতা মূলক সেবা প্রত্যায়ক হিসেবেএই ছোট জায়গায় বসেও মানুষের সেবা করতে করতে পারছি । ভূমি সেবাগ্রহীতাদের তাদের প্রাপ্য সেবা দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি আমার জায়গা থেকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করে সরকারের দেয়া দায়িত্ব পালন করছি। ভূমি সেবা প্রত্যার্শীদের সফল সেবা প্রদানের ফল, আজকের ভাড়াশিমলা স্মার্ট ভূমি অফিস। কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্মার্ট ভূমি অফিসে এসে ভূমি সেবা প্রত্যার্শীদের সেবা নেওয়ার আহবান ভাড়াশীমলা ভূমি অফিসের বর্তমান ভূমি সহকারী সহকারী কর্মকর্তা (অঃ দঃ) শর্মিষ্ঠা সরকার। এদিকে ভূমি সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান ভূমি সহকারী অফিসার শর্মিষ্ঠা স্যার এসে আমাদের সকল কাজ সুন্দর ভাবে করে দিচ্ছেন। আমরা হয়রানি মুক্ত সেবা পাচ্ছি। কোন কাজে হয়রানির শিকার হতে হচ্ছে না। এমন অফিসার প্রতিটি ভূমি অফিসে থাকলে সবাই হয়রানি মুক্ত ভূমি সেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর