বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের ১১৭৫’তম সাহিত্য আসর সম্পন্ন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের ১১৭৫’তম সাহিত্য আসর আজ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় মুসলিম সাহিত্য হল দরগা গেইটে অনুষ্ঠিত হয়েছে। কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে ও কেমুসাসের জীবন সদস্য ও সাহিত্যকর্মী কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।
প্রধান অতিথির বক্তব্যে কেমুসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, সিলেটের সাহিত্য আন্দোলনে কেমুসাস সাপ্তাহিক সাহিত্য আসরের একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। বিগত দিনে এই আসর থেকে অনেক বড় বড় লেখকের জন্ম হয়েছে।
প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেন, একজন লেখকের অবশ্যই অহম থাকতে হয়। নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হয়। লেখক কারো দয়ায় কিংবা কারো পাশে দাঁড়িয়ে ছবি উঠিয়ে লেখক হয় না। সে লেখক হয়ে ওঠে তার নিজের পাঠ, আত্মবিশ্বাস ও সাধনার মাধ্যমে। আজকের সাহিত্যকর্মীদের একথা মনে রাখতে হবে।
আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও সৈয়দ রেজাউল হক। আসরে লেখাপঠে অংশ নেন সিরাজুল হক, আতাউর রহমান বঙ্গী, দিদার আহমদ, নাওয়াজ মারজান, সাইয়্যিদ মুজাদ্দিদ, জুবের আহমদ সার্জন, অরুপ নাগ ও কুবাদ বখত চৌধুরী রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর