বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

লামায় আগামী বছর মহিলা কলেজ চালু করা হবে-পার্বত্য মন্ত্রী

মোঃ নাজমুল হুদা,লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ

বান্দরবানের লামায় আগামী বছর জানুয়ারিতে মহিলা কলেজ চালু করা হবে। সেদিক থেকে সমাজের বিত্তবানসহ সমন্বিতভাবে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আজকের ছেলে -মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সম্পদে পরিণত হলে তাদের পিতামাতাসহ সবাই গর্বিত হবে। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষক -শিক্ষার্থীদের নিয়মিত মেধার চর্চা করতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তির যুগে একটি স্মার্ট ফোনের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে জানতে পারি। বৃহস্পতিবার সকালে লামা সরকারি মাতামুহুরী কলেজ এর নবীনবরণ ও পুরস্কার  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরও বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জীবনের লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে হবে, আমরা সহায়তা করতে পারি মাত্র। বান্দরবানে ১৪ টি কলেজ, কয়েকশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আগামীতে আরও হবে। ছেলে-মেয়েদের সকল ধরনের মাদক থেকে দুরে থাকতে হবে। তাদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোসহ সর্বক্ষেত্রে আজ বাংলাদেশ পৃথিবীর রোল মডেল।
বান্দরবানের লামা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিট “সরকারি মাতামুহুরী কলেজ” এর ২৩ শিক্ষা বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীণবরণ ও পুরস্কার বিতরণ করা হয়। লামা সরকারের মাতামুহুরী কলেজ এর আয়োজনে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পার্বত্যমন্ত্রী মাতামুহুরী কলেজে পৌঁছালে কলেজের শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান মো. জুনায়েদ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামার পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,থানা ওসি মোঃ শামীম শেখ,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ভূঁইয়া নাহিদ।
এদিকে পার্বত্যমন্ত্রী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও  বিকালে লামা পৌরসভার চাম্পাতলী ১২ আনসার ব্যাটালিয়ন মাঠে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর