শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে তৃনমূল আ.লীগ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময় সভা

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ১৩ মে, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইল নাগরপুরের মামুদনগর ইউনিয়নে তৃনমুল আ. লীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
 ১২ই মে (শুক্রবার) বিকালে মামুদনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল এর সভাপতিত্বে ও মামুদনগর ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি. এম. এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুভন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর