আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর মামুদনগর ইউনিয়নের তৃর্নমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মামুদনগর ইউনিয়ন পরিষদের মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করেন মামুদনগর তৃর্নমূল আওয়ামীলীগ। মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শেখ জজ কামালের সভাপতিত্বে ও মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি.এম. এম. জহিরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলদার আহমেদ সুবন, মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.খালেক মিঞা, নাগরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আল-মামুন প্রমুখ।
এ সময় মামুদনগর তৃর্নমুল আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময়সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্ধদ্বীতামুলক। আমরা ঐক্য ভাবে সকলে মিলে নৌকা প্রতীককে বিজয় করার জন্য কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছে আমরা ততদিন থাকব। আওয়ামীলীগ সরকারের যত উন্নয়ন হয়েছে তা জনগনের সামনে তুলে ধরতে হবে।