শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ই-পেপার

গাজীপুরে নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন ড. ফসিউর রহমান

চলনবিলের আলো, নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ

শুক্রবার (১২ মে) সারা দিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খাঁন এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান।

কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কৃষি ও সমবায় সম্পাদক জনাব ফরিদুন্নাহার লাইলীর নের্তৃত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্যদের নিয়ে তিনি ভোটারদের ভোট প্রার্থনা করেন এবং এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। তিনি ভোটারদের হাতে হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন।

ভোটারদের কাছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খাঁনকে বিজয়ী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর