শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে সবার প্রিয় শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আবু বক্কর চৌধুরীর ইন্তেকাল:বিভিন্ন মহলের শোক

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ

অভয়নগরে সবার প্রিয় কাপাশহাটি শহীদ স্মৃতি প্রাথমিক  বিদ্যালয়ের দাতা সদস্য  আবু বক্কর  (৭৯) আর নেই। বুধবার রাত ৮. ৩০ মিনিট এর  দিকে  খুলনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ……… রাজেউন )।গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা শেষে ভাঙ্গা গেট কাপাশহাটি গ্রামেই  পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, মরহুম আবু বক্কর চৌধুরী শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ছিলেন। এবং  তিনি বিভিন্ন  সামাজিক প্রতিষ্ঠানে  সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন তিনি বুকে মৃদু ব্যথা অনুভব করছিলেন এবং সে জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা সেবা গ্রহণ  করছিলেন। এদিন সাড়ে ৬ টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা আরম্ভ হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য দ্রুত খুলনা  বিশিষ্ট্য হাসপাতালের ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮ দিকে তিনি ইন্তেকাল করেন। উপজেলার ভাঙ্গাগেট এলাকায়  স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮পুত্র, ১ মেয়ে  ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ মরহুমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া  উপজেলা আওয়ামীলীগ, নওয়াপাড়া  প্রেসকাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ,   আওয়ামীলীগসহ দলটির সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবি সংগঠন, শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,অভিভাবক বৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক  পৌর মেয়র আলহাজ্জ্ব এনামুল হক বাবুল,  সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান ,  যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা  পরিষের ভাইস চেয়ারম্যান আক্তাতারুজ্জামান তারু, ব্যবসায়ী রেজাউল বিশ্বাস,  আওয়ামীলীগের নেতা শাহ মুকতি জিলানী, উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর