শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়া থানার শ্রেষ্ঠ এসআই লুৎফর 

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন লুৎফর রহমান। সে জেলার রুহিয়া থানায় এসআই হিসেবে কর্মরত।
রবিবার ৭ মে দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের অফিস সম্মেলন কক্ষে মাসিক কল্যান ও অপরাধ সভায় ২০২৩সালের   মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট প্রদান করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ।
এসআই লুৎফর রহমান বলেন,  রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর