শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ

অভয়নগরে কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় সেন্স ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সহায়তায় গার্নস ওভারসীজ এইড কমিশন (গোয়াক) আর্থিক সহযোগিতায় ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফবলাইন্ডনেস (এনআরসিডিবি) সিডিডি এর আয়োজনে বন্ধু কল্যাণ (বিকেএফ) প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় সভাপত্বি করেন  বন্ধু কল্যাণ ফাউন্ডেশন (বিকেএফ) এর নির্বাহী পরিচালক গোলাম এহিয়া।  প্রশিক্ষণ ও কর্মশালা উদ্বোধন করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সহকারী  পরিচালক (প্রশিক্ষন) ও ফোকাল পারসন এস এম ফারুক হোসেন। সূচনা বক্তব্য রাখেন, ঢাকা সাভার সিডিডি এর এ্যাসোসিয়েট কো- অর্ডিনেটর গোপাল চন্দ্র সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য ররিউল বিশ্বাস, সিডিডি এর ফায়েজুল্লাহ ফায়েজ, কামাল হোসেন, রোজি প্রমুখ। এসময় কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় সিরাজগঞ্জ, বগুড়া, নরসিংদী,ঢাকা জেলার মোট ১৪ জন অংশগ্রহণ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর