শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন  পুনঃণির্মান কাজের উদ্বোধন 

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা।  কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার।   তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন  পূনঃনির্মান কাজের উদ্বোধন  করা হয়েছে। বুধবার (৩ রা মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এ  ক্লিনিকের নতুন ভবন  পূনঃনির্মান কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ফরহাদ জামিল, এইচ ই ডি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন,সদর উপজেলা স্বাস্থ্য অফিসের এম টি ই পি আই শেখ মহিবুর রহমান,সাতক্ষীরা মেডিকেল কলেজের এম টি ই পি আই মোঃ ফারুক হাসান,পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন,শাল্যে কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি ডাঃ দেলোয়ার হোসেন, ঠিকাদার মোঃ উইনুচ আলী (চাকলা) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর