শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ই-পেপার

নওয়াপাড়ায় ভৈরবনদে জাহাজ থেকে কয়লা চুরি মামলায় আটক -১

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩, ২:৫৬ অপরাহ্ণ

নওয়াপাড়ায় ভৈরব নদে জাহাজ থেকে ট্রলারে করে কয়লা চুরি করার দায়ে পুলিশ একজনকে  গ্রেফতার করেছে। এসময় চুরিকৃত ২১ বস্তা কয়লা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মো: রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার আবুল হোসেসের ছেলে। এব্যাপারে ৫ জনকে আসামী করে অভয়নগর থানায় মামলা হয়েছে।
মামলার বাদী সরকার গ্রুপের ম্যানেজার মো: রাজু আহম্মেদ জানান, নওয়াপাড়া সরকার গ্রুপের কয়লা এমভি ডায়মন্ড অব খুলনা জাহাজে করে মোংলা থেকে নওয়াপাড়ায় নিয়ে আসে। ওই জাহাজটি সরকার গ্রুপের তালতলা ঘাটে নোংগর করা ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় সংঘবদ্ধ ৭/৮ জনের চোরদল জাহাজে এসে জাহাজের লোকজনদের ভয়ভীতি দেখিয়ে কয়লা বস্তায় ভরে ট্রলারযোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘাটের ম্যানেজার জামাল হোসেন টের পেয়ে জাহাজের অন্যান্য লোক দিয়ে আসামী রাকিবুলকে আটক করে। এসময় বাকীরা পালিয়ে যায়। পরে জামাল হোসেন অভয়নগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবুলকে ২১ বস্তা কয়লা সহ আটক করে। মামলার অন্যান্য আসামীরা হলেন অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের সবুর সরদারের ছেলে ইমন সরদার, একই গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে সুমন মন্ডল, বাগেরহাটের মোংলা উপজেলার সাঈদ মোল্যার ছেলে সাগর মোল্যা ও নারিকেল তলা গ্রামের খোরশেদ আলমের ছেলে সোহেল খান।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) মিলন কুমার মন্ডল বলেন “ কয়লা চুরি চেষ্টার অভিযোগে ৫ জনের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত রাকিবুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২১ বস্তা কয়লা উদ্ধার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর