শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান আর নেই

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান উপজেলা পালপাড়া গ্রামের মৃত-আবুল হোসেনের ছেলে। তার বড় ছেলে মনিরুজ্জামান  জানান, গত ২৭ তারিখ বৃহস্পতিবার চেঙ্গুঠিয়া বাজারের রাস্তায় আমার বাবা ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে, প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, ওখান থেকে যশোর ক্যান্টরনমেন্ট (CMH) হসপিটালে ভর্তি করে,পরীক্ষা করে রিপোর্ট বেরোলে দেখা যায়,তার বুকের ডান পাশের একটি হাড় ভেঙে গেছে,পরবর্তীতে অবস্থা আরো খারাপ দেখা দিলে ১দিনের লাইফ সাপোর্টে রাখার পরে ৭দিন পর আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন,মৃতের ১ম জানাজার নামাজ আজ জোহরবাদ,চেঙ্গুটিয়া,এবং ২য় জানাজার নামাজ প্রেমবাগ চায়না বাজার পালপাড়া তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর