শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার মাকে পিটিয়ে ছিনতাই

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: সোমবার, ১ মে, ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

গোপালপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার মাকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার কামার কুমুল্লী এলাকার আব্দুল জলিলের ছেলের জিহাদ হোসেন মুন্না (১৮) ও আব্দুল জলিলের স্ত্রী মর্জিনা বেগম (৪৫)। মোঃ জিহাদ হোসেন মুন্না উপজেলার আলমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
উক্ত ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে ফটিক পরিবার ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে ছিনতাই করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে একই এলাকার হামলা ও ছিনতাইকারী মোঃ ফটিক মিয়ার ছেলে মোঃ খোকন (১৮), মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ ফটিক মিয়া (৪০), মৃত এছাক আলীর ছেলে মোঃ মতিয়ার রহমান (৬০) ও মোঃ ফটিক মিয়ার স্ত্রী মোছা আমিনা বেগম (৩৫) এর নামে গোপালপুর থানায় অভিযোগ করা হয়েছে।
 সরজমিনে জানা যায়, সম্প্রতি ঈদুল ফিতর এর আগের রাতে সুদখোর ফটিক মিয়া একই এলাকার রমজান আলীর ছেলে মনির হোসেন কে সুদের টাকা নিয়ে মারপিট করে। সেই ঘটনায় ওই রাতেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিচার বসে। সেই বিচারে ফটিক মিয়ে মাতাব্বরদের কথা শুনতে না চাইলে জিহাদ হোসেন মুন্না ও তার বড় ভাই  জুয়েল রানা ফটিক মিয়াকে ধমক দিয়ে থামিয়ে দেয়। পরবর্তীতে সেই ঘটনার রেস ধরে ফটিক মিয়া নিজের মধ্যে জেদ পুষে রাখে। এদিকে জিহাদ পরিবার কিছু টাকা ঋণ থাকায় তার মামার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শালিনা গ্রাম থেকে ঋণ পরিশোধ করার জন্য এক লক্ষ টাকা নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করে নগদ অর্থসহ সাথে থাকা স্বর্ণের অলংকার ছিনতাই করে নেয়।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান বলেন, বিষয়টি আমি অবগত নয়। তবে যেহেতু ওয়ার্ড ছাত্রলীগের বিষয় তাই প্রথমে ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম কি ধরনের হয় সেই বিষয়টি দেখে তারপর আমি পদক্ষেপ নিব।
এ ব্যাপারে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন বলেন, আমি কারো পক্ষপাতিত্ব করব না। এ ব্যাপারে যেটা লিগাল তার পক্ষেই কথা বলব।
তদন্তকারী এসআই মোঃ সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ হয়েছে আজকে বিকালে আমি ঘটনাস্থানে গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর