শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

গঙ্গাচড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর উদ্যেগে মহান মে দিবস উৎযাপিত

আবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১ মে, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ
Exif_JPEG_420

“বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ১ লা মে’। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের  শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবীতে জীবন উৎসর্গ করেছিলেন।
ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিলো। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে  ১লা মে “মে দিবস” হিসাবে পালিত হয়ে আসছে।

আজ সোমবার(১লা মে) গঙ্গাচড়ার বড়াইবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনাব মো:ওবায়দুর রহমান এর সভাপতিত্বে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো:বেলাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃশোয়াইবুর রহমান(সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, গঙ্গাচড়া,রংপুর)।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃবেলাল আবেদীন বলেন:১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিশ্বের শ্রমিক সমাজ তা থেকে অনুপ্রাণিত হয়ে এখনো তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সে আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি। প্রায় সময় শ্রমিকদেরকে তাদের ন্যায্য বেতন-ভাতার দাবিতে রাজপথে আন্দোলন করতে দেখা  যায়। এমনকি ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে তাদের মূল্যবান জীবনও দিতে হয়েছে। এক কথায় আজ অত্যন্ত স্পষ্ট যে,মানব রচিত কোনো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়।শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য’ রাসূলে করীম (সাঃ) জোর তাগিদ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর