শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর আজিজুল হক মাষ্টারের ইন্তেকাল 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ণ

নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক মাস্টার(৭৫) শনিবার ভোর ৫.০০ টায় বাবনাপাড়া (ব্যাপারী পাড়া) নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে এক ছেলে,তিন মেয়ে,এক ভাই,তিন বোনসহ অসংখ্যক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তিনি দীর্ঘ দিন যাবত হার্টসহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
শনিবার বাদ যোহর বাবনা পাড়া(বেপারী পাড়) এমসিসি দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে তার নিজ গ্রামে  দাফন সম্পন্ন করা হবে।
এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর জননেতা আহসান হাবিব মাসুদ,  সেক্রেটারি জননেতা মোঃ হুমায়ুন কবির।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর