শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস দিয়ে বাবু নিতায় দাস(৫০)নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন।শুক্রবার সকালে রামগড় মধ্য বাজারের কসমেটিকস গলিতে এ ঘটনা ঘটে।

নিহত নিতায় দাস চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জাফরনগর গ্রামের মৃত বাবু রুহিনী দাসের ছেলে।সে  পেশায় একজন কাপড় ব্যবসায়ী।

রামগড় থানা সূত্রে জানা যায়,নিহত নিতায় দাস প্রায় চারমাস ধরে রামগড়ে ফুটপাথে কাপড় ব্যবসা করেন।রামগড়মধ্যবাজারের কসমেটিকস গলিতে আবুল কাসেম নামের এক ব্যক্তির বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।সকালে তার কক্ষেরসিলিং ফ্যানের সাথে তার মরদেহ জুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কয়েকজন প্রতিবেশী।পুলিশ এসে লাশউদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগড় থানার পরিদর্শক ফরহাদুল হক জানান,লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে।লাশনিতে নিহতের পরিবারের কয়েকজন সদস্য এসেছেন।তারা জানায় ,ব্যক্তিজীবনে নিতায় দাস অবিবাহিত এবং দীর্ঘদিন ধরেহতাশাগ্রস্থ ছিলেন।তিনি আরো জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদেরকাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর