শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে জমিজমার পুর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ

ঝালকাঠি সদর উপজেলার নেহালপুর গ্রামে জমিজমা নিয়ে পুর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মুক্তিযোদ্ধা মো: সুলতান হোসেন দুয়ারী (৭০) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী মোসা: সুরাইয়া আক্তার (৫১)। থানার  লিখিত অভিযোগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুর অনুমান ৩ ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা সুলতান হোসেনের বসত বাড়ির সামনে একই উপজেলার কেফায়েত নগর গ্রামের মৃত রশিদ দুয়ারীর পুত্র মিল্টন দুয়ারী(৪০),  পান্নু দুয়ারীর পুত্র একলাছ দুয়ারী @ বাবু, মৃত আদম আলী দুয়ারীর পুত্র পান্নু দুয়ারী (৫৫), আ: মালেক দুয়ারীর পুত্র সোহেল (২৮), নেহাল পুর গ্রামের পান্নু দুয়ারীর স্ত্রী মোসা: হাওয়া বেগম, সোহেল এর স্ত্রী  সালমা (৩০), একলাছ দুয়ারীর স্ত্রী শাহিনুর বেগম এর সাথে জমিজমা নিয়ে পুর্ব শত্রুতা ঘটনায় উত্তেজিত হয়ে তাহারা বয়োবৃদ্ধ মুক্তিযোদ্দা মো: সুলতান দুয়ারীর উপর হামলা চালায়। হমলায় তার শরীরে বিভিন্ন জায়গায় ফুলা জখম এবং পায়ে কাটা জখম হয়। এসময় ভুক্তভোগীর স্ত্রী মোসা: সুরাইয়া আক্তারের গলায় স্বর্ণের চেইন যার মূল্য ৩০ হাজার টাকা,  ৪ আনা ওজনের স্বর্ণের ঝুমকা যার মূল্য ২২ হাজার টাকা জোর পূর্বক উক্ত হামলাকারীরা নিয়ে যায়। আহত বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান হোসেন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

ঝালকাঠি সদর থানার এএসআই ফয়সাল আহমেদ ঝালকাঠি সদর হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা সুলতান হোসেনের আহত হওয়ার বিষয় খোজখবর নেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর