শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

পাহাড়ে সৌন্দর্যের অনন্য নিদর্শন লামার অনন্য রিসোর্ট ও রেস্টুরেন্ট 

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ

লামার পাহাড়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন অনন্য রিসোর্ট ও রেস্টুরেন্ট। ঝিরি, ঝর্ণা ও পাহাড়ের বাকেঁ বাঁকে ছোট ছোট কটেজ ঘর বা পাহাড়ী ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাচার ঘরের আদলে তৈরি করা রিসোর্ট বিভিন্ন কারুকাজে সজ্জিত দেখতে অনেক সুন্দর। এটি উদ্বোধন করা হয়েছে প্রায় ছয় মাস আগে তখন থেকে দর্শনার্থীদের বিচরণ। পাশাপাশি এখানে  বিশেষ আকর্ষণ, বর্ষা মৌসুমে নুনারঝিরি ঝর্ণা হতে প্রবাহিতা পানি দেখতে অনেক দর্শনার্থীর সমাগম হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল,২০২৩ ইং,) সকাল থেকে সারাদিন সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালে রাতযাপন করা কক্সবাজার থেকে আসা ৮ যুবক এর দল প্রস্থান করতে দেখা যায়, তাদের দললিডার মোঃ তামিম বলেন, আমরা এটির ভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখানে আসি, আর এখানে এসে বাস্তব চিত্রও দেখি, আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভাল লাগল।
এছাড়াও বিকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরিবারসহ দর্শন করতে আসেন, সাথে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন পরিবার -পরিজন ও স্বজনরা । বিভিন্ন বয়সের মানুষ দর্শন করতে দেখা যায়। ব্যস্ততম যান্ত্রিক শহরের মধ্যে এখানে নিরবে নিভৃতে আপন মনে নিশ্চয়ই সময় কাঠানো যায়।
প্রসংগত, এটি লামা পৌর শহর হতে দক্ষিণ দিকে ২ কিলোমিটার দুরে লামা সরকারি মাতামুহুরী কলেজ অবস্থিত। সেখান থেকে পশ্চিম দিকে বাই রাস্তা হয়ে নুনারঝিরি এলাকা প্রায় ১.৪ কিলোমিটার ভিতরে একটু উচুঁ পাহাড়ে গিয়ে দেখতে পাবেন অনন্য রিসোর্ট ও রেস্টুরেন্ট। সেখানে প্রাণ-প্রকৃতি যেভাবে আসে সেটিকে একটু একটু সাজিয়ে দিল রিসোর্ট ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
সেক্ষেত্রে যাতায়াতের মাধ্যম গুলো হল অনন্য রিসোর্ট এর নিজস্ব চাঁদের গাড়ি,বা মোটর বাইক,সিএনজি, মাহিন্দ্রা।
সেখানে খুব সহজে অনায়াসে নির্ভয়ে আসা-যাওয়া করা যাবে। কারণ মূল গন্তব্য এ যাওয়া আগে নুনারঝিরি এলাকা জনবসতি রয়েছে। সেবার ক্ষেত্রে তাদের গাইডার বা স্টাফ, নিরাপত্তা কর্মী সবসময় নিয়োজিত রয়েছে। আরও দর্শনার্থীদের জন্য সেখানে আকষ্মিকভাবে তরতাজা খাবারের সুব্যবস্থা রয়েছে।
দেখতে আসা প্রেমানন্দ বড়ুয়া ও আশরাফুল ইসলাম সায়েদ বলেন, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের ভূ-পাহাড়ে নির্সগীয়  অনন্য লীলা নিকেতন লামার দর্শনীয় স্থান অনন্য রিসোর্ট ও রেস্টুরেন্ট। যা পর্যটন শিল্পে যোগ হলো নতুনমাত্রা এবং এটি ভ্রমণ পিপাঁসুদের মনের খোরাক জোগাচ্ছে।
অনন্য রিসোর্ট ও রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী ডাঃ নুর মোহাম্মদ জানান, এটির প্রকৃতিকে আমরা আরও সাজিয়ে রিসোর্ট ও রেস্টুরেন্টসহ তৈরি করেছি। আশা করছি এখানে আসলে সবার ভাল লাগবে। পাশাপাশি এখানে আগামীতে আরও অনুষঙ্গ যোগ করা হচ্ছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পর্যটক,দর্শনার্থীসহ সবার নিরাপত্তার ক্ষেত্রে রোড -ঘাটে আমাদের টহল পুলিশসহ সবখানে নিরাপত্তা জোরদার চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর