শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে বিনামূল্যে  ভিজিএফ  চাল বিতরণ

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঈদুল ফিতর উপলক্ষে ১০কেজি হারে  ভিজিএফের চাল  বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার(২০ এপ্রিল) হরিপুর  উপজেলার ২নং আমগাঁও ৩নং বকুয়া, ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়।
 ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক ট্যাগ অফিসার এস এম করিম, আবু তাহের ৩ নং বকুয়া ইউপি চেয়ারম্যান, পাভেল তালুকদার ২ নং আমগাঁও, আহসান হাবীব চৌধুরী ৪নং ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান, সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,  জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে ২ নং আমগাঁও ইউনিয়নে ২৩৪৯ জন, ৩নং বকুয়া ২২৫৫ জন,  ইউনিয়নে ডাঙ্গীপাড়া ইউনিয়নে ২ হাজার ১৩ জন, অসহায়  গরীব দু:খী মানুষের  প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এমন করিম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলায় গরীব দুঃখী অসহায় ভিজিএফ তালিকা ভুক্ত তিনটি ইউনিয়নে মোট  ৬ হাজার ৬ শত ১৩ জন তালিকা ভুক্ত কে যাদের প্রত্যেকেই ১০ কেজি করে চাল পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর