শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

গ্রামবাসী ও অসহায় মানুষকে ২০১ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠাতার ঈদ উপহার বিতরণ

মো.নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ কমপ্লেক্স সংলগ্ন, প্রতিবছরের ন্যায় ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের প্রায় আঠারো শত নারী, পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষকে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম।
লুঙ্গী পেয়ে উচ্ছ্বসিত ঝাওয়াইল থেকে আসা বৃদ্ধ রহমত আলী বলেন, রোজার ঈদ আসলেই পাথালিয়া রফিক সাহেবের কাছ থেকে উপহার পাই, এটাই ঈদের দিন পড়ি।
হাউলভাঙ্গা গ্রাম থেকে আসা ৬৩বছর বয়সী রহিমা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরেই ঈদ আইলে রফিক সাবের কাপড় পাই, এজন্য ঈদে নতুন কাপড় পড়তে পারি । রফিক সাবের জন্য মন থেকে দোয়া করি।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন: আমার কোন চাওয়া পাওয়া নেই, আমি আমৃত্যু মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর