আলোকিত সামাজিক সংঘ (আসাস) এবং আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (২০ই এপ্রিল ২০২৩ইং) রোজ বুধবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন ৫নং শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে সংঘ ও পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ঈদ সামগ্রী অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি ঢাকা গভমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শফিউল্লাহ কারারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল এম.কম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাহবুবুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ শাহেদল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ, আসাসের সভাপতি মোঃ মাসুদুর রহমান, সংঘ এন্ড পাঠাগারের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছর আলোকিত সামাজিক সংঘ (আসাস) এবং আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের যৌথ উদ্যোগে ২৫০টি গরিব দুঃস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, চালের গুঁড়া , নুডলস ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।