শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে সিডল ট্রেক্সটাইল মিলস লিমিটেডের রোল ম্যাশিনে বডি ডুকে এক শ্রমিক নিহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ

অভয়নগরে সিডল ট্রেক্সটাইল মিলস লিমিটেডের রোল ম্যাশিনে বডি ডুকে  এক শ্রমিক নিহত হয়েছে। শ্রমিকদের কাছ থেকে  জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায়  সিডল ট্রেক্সটাইল জুট মিলস লিঃ এ কাজ করার সময় রোল ম্যাশিনের ভিতর  বডি ডুকে আলামিন গাজী(২০), নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৮ এপ্রিল গভীর রাতে মিলের ব্যাসিং সাইডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এবিষয়ে আলামিনের চাচা রবিউল ইসলাম জানান, আমার ভাইপো প্রতিদিনের মতো রাতের ডিউটি করতে  মিলে  যায়। পরে রাত ৩ টার দিকে খবর পায় মিলের ব্যাসিং সাইডে কাজ করতে গিয়ে ম্যাশিনে কেটে আমার ভাইপো আলামিন মারা গেছে। নিহত আলামিন উপজেলার ধোপাদী পশ্চিম গাজীপাড়া গ্রামের শরিফুল ইসলাম গাজীর ছেলে। এ ব্যাপারে শিল্পাঞ্চল পুলিশ এর এস আই মো. রুহুল আমিন বলেন, আলামিন গাজী নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে পেরেছি।  মিলের রোল ম্যাশিনের ভিতর তার শরীর ডুকে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে  দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর