শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়া থানা কৃষক দলের ত্রি- বার্ষিক সম্মেলন 

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল(মঙ্গলবার) বিকেলে রুহিয়া  বিএনপির পার্টি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা কৃষক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিতি ছিলেন, জেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান,সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল ও সভাপতি ঠাকুরগাঁও জাতিয়তাবাদী কৃষক দল আনোয়ারুল হক,জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক,রুহিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক,সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে আলহাজ্ব মোঃ আইনুল হককে সভাপতি, মোঃ লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিশন ঘোষণা কর হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর