শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ই-পেপার

লামায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ

বান্দরবানের লামায় পহেলা বৈশাখ (১৪৩০) উদযাপন উপলক্ষে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ এপ্রিল) বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ফাইতং ইউপি চেয়ারম্যাব মোঃ ওমর ফারুক, ফাসিঁয়াখালী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোছাইন চৌধুরী, লামা সদর রেজ্ঞ অফিসার আতিকুল ইসলাম,ট্যাফিক পুলিশ ইন্সপেক্টর সৈকত দাশ, শিক্ষক,ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিকহ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত,আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙ্গালির চিরাচরিত প্রাণের উৎসব বৈশাখ মাস উপলক্ষে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষেরা নিজস্ব সংস্কৃতিতে বর্ণিল উৎসব এ পালন করবে। ঐদিন লামা উপজেলা প্রশাসনের আয়োজনে  সকাল ৯ টায় সবার অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর