শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ঈদ উপলক্ষে যানজট মুক্ত রাখতে চেয়ারম্যান কুদরত আলীর বিশেষ উদ্যোগ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৮:০৯ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাগরপুর বাজারের বেচাকেনা বেশ জমজমাট হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি অতিরিক্ত জনগণের চাপে নাগরপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট দেখা দিয়েছে। যার ফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হওয়ায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সংগ্রামী সাধারণ সম্পাদক এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী।
এরই ধারাবাহিকতায় আজ ১০ই এপ্রিল’২৩ সন্ধ্যা ৭ ঘটিকার সময় নিজ বাসভবনে নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন।
এ সময় নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা,নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস.এম. আনোয়ার হোসেনের নেতৃত্বে উক্ত সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন। এ সময় যানজট নিরসনে মাঠে কাজ করবেন ১৫ জন সদস্যকে বিশেষ টি-শার্ট প্রদান করা হয়।
এসময় চেয়ারম্যান মো.কুদরত আলী গণমাধ্যমকে জানান- প্রতিটি ঈদকে কেন্দ্র করে নাগরপুর বাজারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাই এবার পূর্ব থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি নাগরপুর বাজারকে সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে। যার পরিপ্রেক্ষিতে আজকে নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছে,এবং মঙ্গলবার হতেই বাস্তবায়ন হবে,ইনশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর