খেলাফত মজলিসের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী (রহ:) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামায শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
জানাজা নামাযে শরীক ছিলেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল, ডা. এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য সভাপতি এম নাসের রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান মলি বাজার পৌরসভার মেয়র সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি শামসুদ্ধোহা, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হক রায়পুরী, জামিয়া মাদানিয়া কাজিরবাজার মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক মাওলানা মুহাম্মদ শাহ নজরুল ইসলাম, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা হাসান নুরী, মাওলানা আহমদ বিলাল, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, সহ সভাপতি মুহিবুল হাসান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাহফুজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সাইফুর রহমান, ইসলামী যুব মজলিসের সদস্য সচিব এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সচিব এডভোকেট মাওলানা মো: শায়খুল ইসলাম, মাওলানা সোহাইল আহমদ, মৌলভীবাজার জেলা আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন, সিলেট মহানগর আহবায়ক মাওলানা জাকারিয়া আল হাসান, আফজাল হোসাইন কামিল, জেলার সাদিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, ইমরান হোসাইন, হাসান আহমদ খান, আলমগীর হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুর মুহাম্মদ, উত্তর সভাপতি মাহমুদুল হাসান রাসেল, তাওফিক বিন হারিস, মাহমুদুল হাসান ত্বহা, শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মো: আব্দুল করিম, ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ।
জানাজায় আরো শরিক ছিলেন স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ। তাঁরা প্রিয় নেতাকে অশ্রুশিক্ত নয়নে বিদায় জানান।
এর আগে গতকাল রাত সাড়ে ১০টায় পল্টন বক্সকালভার্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমকে শেষবারের মত দেখতে আসেন এবং দোয়ায় শরীক হন আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘদিনের সাথী ও খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল রায়হান আলী, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, শায়েখের ছাত্র ও জামেয়া বনশ্রীর মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু আদিবা, হাজী নুর হোসেন, অধ্যাপক আজিজুল হক, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, মাওলানা আজিজুল হক সহ ঢাকা ও নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দ।