শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে আনন্দে নদীতে গোসল করতে গিয়ে শিশু সারাফাতের ফিরে আসা হলোনা

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ

অভয়নগরে ভৈরব নদ থেকে  ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহতের নাম সারাফাত হোসেন (৯)। সে শুভরাড়ার রিজাউল শেখের ছেলে। জানা গেছে, আজ শুক্রবার  দুপুর ১২ টার দিকে সারাফাত শিকিরহাটের অদূরে শেখ অটো রাইসমিলের সন্নিকটে বালির  জাহাজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। ঐ সময়  তার সন্ধান পাওয়া যায়নি। এসময়  নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে। তাদের ডুবুরি দল ভৈরব নদীতে নেমে খোঁজখোজি করে। দীঘ’ ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশি রবিউল ইসলাম জানান, বেলা ১২ টার সময় সারাফাত ও তার বন্ধুরা মিলে ভৈরব নদীতে গোসল করতে  যায়। তারা সবাই  মিলে সাঁতার কেটে নদের উপর বালির জাহাজ এর কাছে  পৌঁছায়। পরে  তারা জাহাজ থেকে  লাফিয়ে আবার  এপারে আসার জন্য চেষ্টা করে। কিন্তু বাকি বন্ধুরা ফিরে আসলেও সারাফাত ফিরে আসেনি। পরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে। ঐ স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমাদের খবর দেওয়া হলে। সাথে সাথে খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে  অনেক খোঁজার পর বিকাল ৩ টায় লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর