শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ই-পেপার

রামুতে পাহাড় কেটে মাটি প্রচারের পিকআপ জব্দ

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজার রামু রামু উপজেল পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি পিকআপ জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।
৩ এপ্রিল সোমবার সাড়ে ১২ টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ার মরিচ্যাঘোনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়ছে। এসময় ঘটনায় জড়িত কামরুল হাসান, সিরাজুল ইসলাম সহ ২/৩ জন মাটি পাচারকারী পালিয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত বলেন, বেশ কিছু দিন ধরে কৌশলে পাহাড় কেটে ডাম্প ট্রাক নিয়ে বালি পাচার করে আসছিল একটি চক্র। খবর পেয়ে তার নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন। এসময় কয়েক জন পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর