শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ পালন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ

“করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ পালন করা হয়েছে। সোমবার (৩এপ্রিল) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, মৎস্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো: আনিছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রমুখ । এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, “মাছ আমাদের জাতীয় সম্পদ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে মৎস্য খাত থেকে রাজস্ব আয় করতে হবে। দেশীয় শিংও মাগুর মাছ পত্য হিসেবে খেতে ডাক্তারেরা পরামর্শ দিতেন। সরকার মৎস্য সম্পদ বৃদ্ধি করে জনগনের পুষ্টি চাহিদা মেটাতে নানামুখী পরিকল্পনা গ্রহন করছে। এ সম্পদ সংরক্ষণ, সষ্ঠুু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন অব্যাহত রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

আলোচনা সভা শেষে  ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে সুগন্ধানদীতে বর্ণাঢ্য নৌ র‌্যালি প্রদক্ষিন করা হয়। র‌্যালিতে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর