শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ই-পেপার

“দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন,বগুড়া” এর  বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১:২৯ অপরাহ্ণ

গত ২৪/১২/২০২২ ইং তারিখে “দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন,বগুড়া” এর বৃত্তি পরীক্ষা-২০২২; বগুড়ার ১২ টি কেন্দ্রে যথাক্রমে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ, নশরতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, দামগাড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মহাস্থান উচ্চ বিদ্যালয়, আমতলি মডেল উচ্চ বিদ্যালয়, পিরব ইউনাইটেড ডিগ্রী কলেজ, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়, ও পিরগাছা উচ্চ বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়।উক্ত পরীক্ষার ফলাফল ০২ এপ্রিল দুপুর ১২:০১ মিনিটে নিজস্ব কার্যালয়ে এসোসিয়েশনের  মহা-পরিচালক জনাব রোকনুজ্জামান এর নিকট হস্তান্তর করেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব-আল ইমরান। এতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরিচালক-জনাব সাইয়্যেদ কুতুব সাব্বির, সদস্য সচিব-মোহসিনুল হাসান রিফাত ও কার্যনির্বাহী সদস্য বৃন্দ।
বৃত্তি পরীক্ষায় ৭,২১৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। যার মধ্য এবারের ফলাফলে ট্যালেন্টপুল গ্রেডে ৮৫ জন, জেনারেল গ্রেডে ১৭৫ জন, প্রাতিষ্ঠানিক কোটায় ৩৪২ জন ও শুভেচ্ছা গ্রেডে ৪৪০ জন সহ সর্বমোট ১,০৪২ জন বৃত্তি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর