‘আশে পাশে ঘাস আছে প্রচুর, একটা ছাগল কিনে দিলে আর মানুষের কাছে হাত পাততে হবে না’ এমন কথায় বলেছিলেন অসহায় বিধবা ফাতেমা বেগম।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন ৫নং শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে বাসিন্দা অসহায় বিধবা ফাতেমা বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে গত ১৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন এই অসহায় হতদরিদ্র মা ফাতেমা বেগম।
পরিবারটিকে স্বাবলম্বী করার জন্য একটি বাচ্চাসহ বকরি ছাগল এবং রমজানের ইফতার সামগ্রী উপহার হিসাবে দিয়ে প্রশংসায় ভাসছেন সেবাশ্রম ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।
ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা বলেন, এমন আরো হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকবে। আমরা হতদরিদ্র পরিবারগুলোকে ক্যাশ টাকা না দিয়ে এই ধরনের সহায়তা করে থাকি। যাতে করে নিজেদের রোজগারের একটা রাস্তা তৈরি করতে পারে।
সেচ্ছাসেবীরা আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নে আমাদেরকে আর্থিকভাবে প্রবাসী দাতা সদস্য, ফাউন্ডেশন সদস্য এবং ফেইসবুক শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
উল্লেখ্য: ‘নিঃস্বার্থ সেবা করি, সুবিধা বঞ্চিত মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ি।’ এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন দিবসে কুইজ, রচনা প্রতিযোগিতা ও ক্রেস্ট প্রদান, অসহায়দের আর্থিকভাবে সহযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, রমজানের সসময়সূচী বিতরণ করে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।