শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পংবাইজোড়া বাজার হইতে পংবরটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভায়া লাড়ুগ্রাম বাজার পর্যন্ত ১১৫০ মিটার রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজারে এ রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মাহবুব রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস ছবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক মো. উজ্জল হোসেন মোল্লা, যুবলীগের যুগ্ন-আহবায়ক মাফুজুর রহমান এমবি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ রাজিবসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধন শেষে পংবাইজোড়া বাজার হইতে কলমাইদ রাস্তা পরিদর্শন করেন এমপি টিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর