বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় ধান ক্ষেত থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়  ধান ক্ষেত থেকে হাফিজুল ইসলাম (৫২)নামে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রে রুহিয়া – পাটিয়াডাঙ্গী সড়কের কমলা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পাশে  ধান ক্ষেত থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়।মৃত হাফিজুল ইসলাম   দিনাজপুর জেলার পার্বতীপুর থানার  রামাপুর ইউনিয়নের তেলি পাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার সময় রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর থেকে মৃত হাফিজুল ইসলামসহ পার্বতীপুর থেকে আসা ২০ থেকে ২৫ জন মানুষ এই অঞ্চলের গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান।সে রুহিয়া জুট মিল-সংলগ্ন জুতা ব্যাবসায়ী মানিকের বাড়িতে ভাড়া থাকতেন।
 রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,  জানতে পেরে আমি সঙ্গীয় ফোর্স সহ  রাজাগাঁও ইউনিয়নের  কমলা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তার পাশ থেকে হাফিজুল ইসলাম নামের এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর