বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে একুশে ফেব্রুয়ারি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ

নওগাঁর  সাপাহারে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা চত্তর সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প. প. কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান টকি, থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু চৌধুরী সহ   ইউপি চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় দিবস পালনের কর্মসূচি গ্রহণ ও সরকার ঘোষিত জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার  নিয়ম  সহ যথাযোগ্য মর্যাদায় দিবস পালন উপলক্ষে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর